মূল লেখায় যান
Siwak

Androidডেন্টাল চেম্বারের জন্য · সারাজীবন ফ্রি

চেম্বারের পুরো হিসাব,
এক ফোনে।

সিরিয়াল, বাকি, খরচ, স্টক আর রোগীকে WhatsApp রিমাইন্ডার — সব বাংলায়, ইন্টারনেট ছাড়াই। খাতা আর ক্যালকুলেটরের দিন শেষ।

  • ইন্টারনেট ছাড়াই চলে
  • বাংলা ও English
  • কোনো কার্ড লাগে না
সিওয়াকের হোম — আজকের পরের রোগী আর অপেক্ষার তালিকা
রিমাইন্ডার পাঠানো হয়েছেনাজমুল হক · সকাল ১০:০০
আজ জমা৳১৩,৭০০
নেট নেই, তবু চলছে

খাতা, ক্যালকুলেটর আর ‘কার কাছে কত পাই’ মনে রাখার ঝামেলা — সব এখন এক জায়গায়, আপনার ফোনে।

একটা সাধারণ দিন

সকাল থেকে রাত, চেম্বার চলে নিজের ছন্দে।

  1. সকাল ৯:৩০

    আজ কে কে আসবেন, এক নজরে

    আজ আর আগামীকালের সিরিয়াল আলাদা করে সাজানো। কাকে রিমাইন্ডার পাঠানো বাকি, অ্যাপ নিজেই দেখিয়ে দেয় — মেসেজ লেখাই থাকে, আপনি শুধু WhatsApp-এ পাঠান।

    আগামীকালের সিরিয়াল আর WhatsApp রিমাইন্ডার বাকি থাকার তালিকা
  2. সকাল ১১:১২

    দেখা হলো, টাকা জমা হলো

    এক চাপে ‘দেখা হয়েছে’। টাকা নিলে সেভ করার আগেই দেখায় এরপর রোগীর কাছে কত বাকি থাকবে — তাই ভুলের সুযোগ থাকে না।

    ৳৫০০ নগদ জমা সেভ করার আগে মিলিয়ে দেখার পাতা
  3. দুপুর ১:০০

    কার কাছে কত বাকি, মুখস্থ রাখতে হবে না

    মোট বাকি আর কে কতদিন কিছু দেননি — সব এক তালিকায়। একটা চাপে ভদ্রভাবে WhatsApp-এ মনে করিয়ে দিন।

    যাদের বাকি আছে তাদের তালিকা, মোট বাকি ৳২০,৭০০
  4. বিকেল ৪:০০

    যারা আর আসেননি, তাদের আবার ডাকুন

    সিরিয়াল মিস করেছেন বা চেকআপের সময় হয়েছে — তারা এখানে থাকেন, যতক্ষণ না নতুন সিরিয়াল দিচ্ছেন। কোনো রোগী আর হারিয়ে যায় না।

    যারা আসেননি আর যাদের চেকআপের সময় হয়েছে তাদের তালিকা
  5. বিকেল ৫:৩০

    জন্মদিনে একটা শুভেচ্ছা

    আজ আর এই সপ্তাহে কার জন্মদিন, অ্যাপ মনে রাখে। একটা ছোট্ট শুভেচ্ছায় রোগী মনে রাখেন আপনাকে।

    আজকের আর এই সপ্তাহের জন্মদিনের তালিকা
  6. রাত ৯:০০

    দিনশেষে আসল হিসাব

    নগদ, বিকাশ, Nagad, ব্যাংক — কোথায় কত এলো, কত গেল, খরচ বাদে কত থাকল। কে কোন এন্ট্রি লিখেছেন, তাও লেখা থাকে।

    দিনের টাকার হিসাব — এসেছে, গেছে, মোট থাকল

যা যা পারে

ছোট চেম্বারের যা দরকার, ঠিক ততটুকুই।

WhatsApp রিমাইন্ডার

সিরিয়াল, বাকি, চেকআপ — রোগীর নাম বসিয়ে মেসেজ লেখা থাকে। আপনি নিজের WhatsApp থেকে এক চাপে পাঠান।

আসসালামু আলাইকুম নাজমুল হক, আগামীকাল সকাল ১০টায় আপনার সিরিয়াল। — হাসিমুখ ডেন্টাল কেয়ার৭:১৫
৳

বাকির হিসাব

কে কত দেবেন, শেষ কবে দিয়েছেন — সব লেখা।

মোট বাকি

৳২০,৭০০

৭ জন রোগী

আবার ডাকা ও জন্মদিন

যারা আসেননি, যাদের চেকআপের সময় হয়েছে, আর যাদের আজ জন্মদিন।

আসেননি · ৩চেকআপের সময় · ২আজ জন্মদিন · ২
±

খরচ বাদে আসল লাভ

নগদ, বিকাশ, Nagad, ব্যাংক — সব মিলিয়ে।

এসেছে
৳১৩,৭০০
গেছে
৳২,৯৩০
থাকল
৳১০,৭৭০

স্টক

কোনটা কম আছে, কোনটা শেষ — আগেই জানবেন।

  • গ্লাভসকম আছে
  • লিডোকেইন কার্পুলশেষ
  • কম্পোজিট ফিলিংআছে

সাপ্লায়ার ও ল্যাব বিল

কোন সাপ্লায়ার বা ল্যাবকে কত দিলেন, কত বাকি — আলাদা খাতা লাগবে না।

স্টাফ লগইন

সবার আলাদা লগইন। কোন এন্ট্রি কে লিখেছেন, পাশে নাম থাকে।

“জমা · নগদ · ডা. সাবরিনা রহমান লিখেছেন”

বাংলা ও English

পুরো অ্যাপ বাংলায় — রিসেপশনের সবাই সহজে চালাতে পারেন। চাইলে English-এ।

অ / A

অফলাইন আগে

নেট চলে গেলেও চেম্বার চলবে।

সব তথ্য প্রথমে আপনার ফোনেই সেভ হয়, তাই লোডশেডিং বা দুর্বল নেটে কাজ থামে না। পুরো অ্যাপ সারাজীবন ফ্রি — কোনো সীমা নেই।

ফ্রি

পুরো অ্যাপ, এই ফোনে, ইন্টারনেট ছাড়াই

৳০ · সারাজীবন

অনলাইন খাতা

হিসাব অনলাইনে জমা থাকে, যেকোনো ফোন থেকে দেখা যায়

প্রথম ৩০ দিন ফ্রি
দাম বিস্তারিত দেখুন

শুরু করা সহজ

পাঁচ মিনিটে চেম্বার ফোনে।

  1. ১

    Google Play থেকে নামান

    ‘Siwak’ খুঁজুন, বা এই পাতার বাটনে চাপুন।

  2. ২

    ক্লিনিকের নাম দিয়ে শুরু

    Google বা ইমেইল দিয়ে ঢুকুন, ক্লিনিকের নাম লিখুন।

  3. ৩

    প্রথম সিরিয়াল দিন

    ব্যস, শুরু। আটকে গেলে WhatsApp করুন — ফোনে সাথে থেকে সেটআপ করে দিই।

দাম

অ্যাপ ফ্রি। চাইলে অনলাইন খাতা।

ফ্রি

সারাজীবন, পুরো অ্যাপ

৳০

কোনো কার্ড বা নিবন্ধন ফি লাগে না

  • রোগী আর সিরিয়াল — যত খুশি, কোনো সীমা নেই
  • জমা, বাকি, খরচ আর খরচ বাদে আসল লাভ
  • WhatsApp রিমাইন্ডার, আবার ডাকা, জন্মদিন
  • স্টক, সাপ্লায়ার আর ল্যাবের বিল
  • স্টাফদের আলাদা লগইন
  • বাংলা ও English — ইন্টারনেট ছাড়াই

হিসাব শুধু এই ফোনে থাকে — অনলাইনে জমা থাকে না।

অনলাইন খাতা

প্রথম ৩০ দিন ফ্রি

৳১৯৯/ মাস

যখন খুশি বন্ধ করুন, কোনো চুক্তি নেই

  • ফ্রি অ্যাপের সবকিছু
  • হিসাব অনলাইনে জমা থাকে — ফোন হারালেও হারাবে না
  • যেকোনো ফোন থেকে দেখা যায় — ডাক্তার, রিসেপশন, সহকারী সবাই
  • সব ফোনে সবসময় একই হিসাব
অনলাইন খাতা চালু করুন

বিকাশ, Nagad বা যেকোনো ব্যাংক অ্যাপ

প্রশ্ন

ডাক্তাররা যা জানতে চান।

আরও প্রশ্ন আছে? সাপোর্ট পাতা দেখুন

ল্যাপটপ বা কম্পিউটার লাগবে?
না। শুধু একটা Android ফোন হলেই চলবে। সিওয়াক Google Play থেকে নামানো যায়।
iPhone-এ চলবে?
এখন শুধু Android-এ। iPhone-এর জন্য এখনো কাজ চলছে।
WhatsApp মেসেজ কি নিজে থেকে চলে যায়?
না, আর এটা ইচ্ছা করেই। সিওয়াক রোগীর নামসহ মেসেজ লিখে WhatsApp খুলে দেয়; আপনি নিজের নম্বর থেকে এক চাপে পাঠান। রোগী দেখেন মেসেজটা আপনার কাছ থেকেই এসেছে।
ইন্টারনেট না থাকলে চলবে?
হ্যাঁ, পুরোপুরি। সব তথ্য প্রথমে ফোনেই সেভ হয়। অনলাইন খাতা চালু থাকলে নেট এলে নিজে থেকেই অনলাইনেও জমা হয়ে যায়।
ফোন হারালে বা নষ্ট হলে হিসাব কি হারাবে?
অনলাইন খাতা চালু থাকলে না — হিসাব অনলাইনেও জমা থাকে, নতুন ফোনে একই অ্যাকাউন্টে ঢুকলেই পাবেন। ফ্রি প্ল্যানে তথ্য শুধু ফোনে থাকে, তাই ফোন হারালে তথ্যও হারায়।
আমার রোগীর তথ্য কি নিরাপদ?
আমরা কোনো বিজ্ঞাপন দেখাই না, তথ্য বিক্রি করি না, কোনো ট্র্যাকিংও নেই। ফোন আর সার্ভারের মাঝে সব তথ্য এনক্রিপ্ট হয়ে যায়। যখন খুশি পুরো অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন।

আজই চেম্বারের হিসাব ফোনে তুলুন।

সারাজীবন ফ্রি। কোনো কার্ড লাগে না। প্রশ্ন থাকলে সরাসরি আমাদের WhatsApp করুন।