ব্যবহারের শর্ত
সর্বশেষ বদল: ১৮ নভেম্বর ২০২৬
সিওয়াক অ্যাপ ও siwak.asmanee.com চালায় Asmanee (“আমরা”)। অ্যাপ নামিয়ে বা ব্যবহার করে আপনি এই শর্তগুলোতে রাজি হচ্ছেন। সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি; কিছু অস্পষ্ট লাগলে আমাদের জিজ্ঞেস করুন।
১. সেবা কী
- ফ্রি অ্যাপ: পুরো অ্যাপ সারাজীবন ফ্রি, ইন্টারনেট ছাড়াই চলে। তথ্য শুধু আপনার ফোনে থাকে।
- অনলাইন খাতা: টাকা দিয়ে নেওয়ার সেবা — হিসাব অনলাইনে জমা থাকে, আর যেকোনো ফোন থেকে একই হিসাব দেখা যায়। প্রথমবার চালু করলে ৩০ দিন ফ্রি।
- অ্যাপ এখন শুধু Android-এ, Google Play থেকে নামাতে হয়।
২. আপনার অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট খোলেন ক্লিনিকের মালিক বা ডাক্তার। পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার। স্টাফদের লগইন আপনি দেন ও বন্ধ করেন, আর তাদের অ্যাকাউন্ট থেকে করা কাজের দায়িত্বও ক্লিনিকের।
৩. আপনার তথ্য
ক্লিনিকের সব তথ্য আপনার। আমরা শুধু আপনার হয়ে তা রাখি — কীভাবে, তা গোপনীয়তা নীতিতে লেখা। রোগীর তথ্য রাখার আগে রোগীকে জানানো ও অনুমতি নেওয়ার দায়িত্ব ক্লিনিকের।
ফ্রি প্ল্যানে তথ্য শুধু ফোনে থাকে; ফোন হারালে, নষ্ট হলে বা অ্যাপ মুছে ফেললে সেই তথ্য আমরা ফেরত দিতে পারব না। হিসাব নিরাপদ রাখতে অনলাইন খাতা চালু রাখুন।
৪. টাকা দেওয়া
- অনলাইন খাতার দাম ৳১৯৯/মাস, বাংলাদেশি টাকায়; চালু প্ল্যান আর দাম সবসময় টাকা দিন পাতায় দেখা যায়। দাম বদলালে আগে থেকে জানানো হবে; যে মেয়াদের টাকা দিয়েছেন, সেই মেয়াদে দাম বদলায় না।
- টাকা দিতে হয় শুধু এই ওয়েবসাইটের টাকা দিন পাতা থেকে। অ্যাপের ভেতরে কোনো পেমেন্ট নেই।
- আমাদের প্রতিনিধি টাকা চেক করার পর অনলাইন খাতা চালু হয় — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। রসিদ ইমেইলে যায়।
- নিজে থেকে কোনো টাকা কাটা হয় না। মেয়াদ শেষের আগে আমরা ইমেইলে মনে করিয়ে দিই; আবার টাকা না দিলে শুধু অনলাইনে জমা হওয়া বন্ধ হয়। অ্যাপ আর ফোনের হিসাব আগের মতোই চলে, সার্ভারের তথ্যও মুছে যায় না।
- টাকা ফেরতের নিয়ম রিফান্ড নীতিতে।
৫. যা করা যাবে না
অবৈধ কাজে অ্যাপ ব্যবহার, অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা, সার্ভারে অস্বাভাবিক চাপ দেওয়া, অ্যাপ ভেঙে কোড বের করা বা নকল করে বিক্রি করা যাবে না। এমন হলে আমরা অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।
৬. চিকিৎসার পরামর্শ নয়
সিওয়াক হিসাব ও সিরিয়াল রাখার অ্যাপ। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার পরামর্শ দেয় না; সব চিকিৎসার সিদ্ধান্ত ডাক্তারের।
৭. সেবা চালু থাকা ও বদল
অ্যাপ আর অনলাইন খাতা সবসময় ঠিকঠাক রাখার চেষ্টা করি, তবে কখনো কখনো সমস্যা বা রক্ষণাবেক্ষণের জন্য অনলাইন খাতা থেমে থাকতে পারে — তখনও ফোনে অ্যাপ চলে। অ্যাপে নতুন ফিচার আসতে পারে বা কিছু বদলাতে পারে; বড় বদল হলে আগে জানাব।
৮. দায়ের সীমা
আইন যতটুকু অনুমতি দেয়, অ্যাপ ব্যবহারের ফলে কোনো ক্ষতির জন্য আমাদের দায় আগের ১২ মাসে আপনি আমাদের যত টাকা দিয়েছেন, তার বেশি হবে না। অ্যাপের হিসাব নিয়মিত মিলিয়ে দেখা ক্লিনিকের দায়িত্ব।
৯. বন্ধ করা
যখন খুশি অ্যাপ ব্যবহার বন্ধ করতে বা অ্যাকাউন্ট মুছতে পারেন। শর্ত ভাঙলে আমরা অ্যাকাউন্ট বন্ধ করতে পারি; সম্ভব হলে আগে জানাব।
১০. আইন
এই শর্ত বাংলাদেশের আইন অনুযায়ী চলবে। কোনো মতভেদ হলে আগে আমরা আলোচনা করে মেটানোর চেষ্টা করব।
১১. শর্ত বদল
শর্ত বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে। বড় বদল হলে ইমেইলেও জানাব।
