মূল লেখায় যান
Siwak

সাপোর্ট

আমরা পাশে আছি।

সেটআপ, টাকা দেওয়া বা যেকোনো প্রশ্ন — WhatsApp-এ লিখুন, সাধারণত একই দিনে উত্তর দিই। চাইলে ফোনে সাথে থেকে সেটআপ করে দিই।

সাধারণ প্রশ্ন

অ্যাপ কোথায় পাব?
Google Play-তে ‘Siwak’ খুঁজুন। এখন শুধু Android-এ চলে।
পাসওয়ার্ড ভুলে গেছি।
লগইন পাতায় ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ চাপুন — ইমেইলে একটা কোড যাবে। স্টাফ হলে ক্লিনিকের মালিককে নতুন পাসওয়ার্ড দিতে বলুন।
স্টাফ কীভাবে যোগ করব?
অ্যাপ থেকেই স্টাফ যোগ করুন — সবার আলাদা লগইন হবে। স্টাফ আলাদা ফোনে চালালে অনলাইন খাতা লাগবে, যাতে সব ফোনে একই হিসাব থাকে।
নতুন ফোনে হিসাব নেব কীভাবে?
অনলাইন খাতা চালু থাকলে নতুন ফোনে একই অ্যাকাউন্টে ঢুকুন — হিসাব চলে আসবে। ফ্রি প্ল্যানে তথ্য শুধু পুরোনো ফোনে থাকে।
অনলাইন খাতার টাকা দিয়েছি, চালু হয়নি।
সাধারণত কয়েক ঘণ্টা লাগে। একদিনের বেশি হলে ট্রানজ্যাকশন আইডিসহ আমাদের WhatsApp করুন। টাকা দিতে হয় এই পাতায়।
WhatsApp মেসেজ যাচ্ছে না।
ফোনে WhatsApp বা WhatsApp Business ইনস্টল আছে কি না দেখুন, আর রোগীর মোবাইল নম্বর ঠিক আছে কি না। মেসেজ পাঠাতে হয় আপনাকেই — অ্যাপ শুধু লেখা মেসেজ খুলে দেয়।
অ্যাকাউন্ট মুছব কীভাবে?
অ্যাপে মেনু → সেটিংস → অ্যাকাউন্ট মুছে ফেলুন, অথবা এই পাতা থেকে।